এবার টিকটক কিনতে চায় ওরাকল

১৯ আগষ্ট, ২০২০ ০৩:৫৪  
উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল‌্যান্ডে টিকটকের মালিকানা কিনতে চায় ওরাকল কর্পোরেশন। বিষয়টির সাথে সম্পর্কিত সূত্রের বরাত দিয়ে এই তথ‌্য জানিয়েছে রয়টার্স। চীনের বাইটড‌্যান্সের মালিকানাধীন টিকটেকর অন‌্যান‌্য বিনিয়োগকারীদের তালিকায় যুক্ত হতে ইতিমধ‌্যেই পদক্ষেপ নিয়েছে ওরাকল। যদিও এই উদ‌্যোগে ওরাকলকে নিজস্ব কৌশল পরিবর্তন করতে হবে। কোম্পানিটি মূলত ক্লাউড এবং সফটওয়‌্যার লাইসেন্সের মাধ‌্যমে কর্পোরেট গ্রাহক ও বাল্ক পরিমানে সেবা দিয়ে থাকে। প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম‌্যান ল‌্যারি এলিসন বিশ্বের প্রযুক্তি কর্তাব‌্যক্তিদের মধ‌্যে অন‌্যতম, যিনি প্রত‌্যক্ষভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেন। যুক্তরাষ্ট্রের গ্রাহকদের ব‌্যক্তিগত তথ‌্য নিরাপত্তা ঝুঁকিতে টিকটকের আঞ্চলিক অপারেশন বিক্রির আদেশ দিয়েছেন। ডিবিটেক/বিএমটি